ফেনীর পরশুরামের সন্তান মোঃ সোহান দেওয়ান বহু দিনের প্রত্যাশা ছিল ইতালি যাবে। তাই গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ ইতালির জন্য প্রথম বার নুল্লাওস্তার কাগজ জমা দেন।
৬ মাস অপেক্ষার পর স্বপ্নের দেশ ইতালির নুল্লাওস্তা পাওয়ার সংবাদ পায় । নুল্লাওস্তা পেয়ে পরিবার এবং বন্ধুদের মধ্যে সবাই আনন্দিত হয়ে উঠে। নুল্লাওস্তার কাগজ হাতে পেয়ে ১৭ই জুলাই ২০২৫ ভিসার জন্য আবেদন করে তবে মাত্র ১০ দিন পর ২৮ জুলাই ২০২৫ ভিসা হাতে পেয়ে যায়।
কিভাবে যেন কোন জটিলতা ছাড়াই সবকিছু সহজেই হয়ে গেল। পরে টিকেট করে ১৬ই আগস্ট ২০২৫ ফ্লাইটে ইটালির মাটিতে পৌঁছে যায়। পৌঁছানোর মাত্র একদিন পর ১৮ আগস্ট ২০২৫ টনসিল জনিত ঠান্ডা কারণে বহুপথীকার দেশ ইতালির মাটিতে মৃ'ত্যুবরণ করেন ।
তার মৃ' ত্যু হয়তো ইতালের মাটিতে লেখা ছিল । সবাই সোহান দেওয়ান ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই প্রবাসী ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন । আমিন

0 Comments