Header Ads Widget

মেহেরপুর জেলা জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩

 


মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত নিজের নোহা মাইক্রো থেকে ধারালো চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন- জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতে ইসলামীর আমির মাও. তাজ উদ্দিন খানের ফেসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম ও মাইক্রো ড্রাইভার ইজারুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।

মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এ সময় সাদা রং এর নোয়া (ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬) চেক করা হলে গাড়ির ভিতর ৩টা ফোল্ড ডেবল স্টিক, ১টা বিদেশি কুড়াল, ১টি ইলেট্রিক শকার, ১টা প্লাস, ৩টা ওয়াকিটকি, ৪টা চার্জার ও ১টা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রের উপস্থিতিতে আটক অস্ত্রশস্ত্র ও মাইক্রোবাস জব্দ করা হয়।

⚠️এগুলো নাকি অস্ত্র?কত বড় হা*রামজাদা কিছু মিডিয়া! এরা সিন্ডিকেট নিউজ করতেছে আজকে। মেহেরপুর জামায়াত আমীরের গাড়ী থেকে নাকি অস্ত্র সহ তিনজন গ্রেফতার হইছে!

এগুলো কিভাবে অস্ত্র হয় বলেন?





মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস থেকে বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে আটক করেছিল যৌথ বাহিনী। পরে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর একটি চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় এ ঘটনা ঘটে।


আটকরা হলেন—বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসের চালক ইজারুল হক।


যৌথ বাহিনীর তল্লাশিতে মাইক্রোবাস থেকে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি মাল্টি-টুল (মেকাইভার), একটি প্লাস, একটি ধারালো চাইনিজ কুড়াল, একটি ক্যামেরা ও চার্জার উদ্ধার করা হয়।


জানা গেছে, মেহেরপুরে জামায়াতের একটি নির্বাচনী জনসভাকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। এ সময় ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬ নম্বরের মাইক্রোবাসটি হোটেল বাজার মোড়ে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে এসব সরঞ্জাম উদ্ধার করে তিনজনকে আটক করা হয়।


পরে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের হেফাজতে নেয় এবং উদ্ধারকৃত সরঞ্জামসহ মাইক্রোবাসটি জব্দ করে। তবে পরবর্তীতে থানায় নিয়ে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

মেহেরপুর সদর থানার এসআই বিএম রানা বলেন, উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে ফোল্ডেবল স্টিক, ইলেকট্রিক শকার, ওয়াকিটকি, মাল্টি-টুল, প্লাস, চাইনিজ কুড়াল, ক্যামেরা ও চার্জার ছিল। প্রাথমিক যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments