চাচাতো ভাইদের সবার বিল্ডিং আছে, তাই তাকেও বিল্ডিং করতে হবে।
টাকা কম থাকা সত্ত্বেও ঋণ নিয়ে ঘরের কাজ শুরু করে চট্রগ্রামের সৌদি প্রবাসী মনির ভাই।
কিন্তু কাজ শেষ করতে করতে পড়ে যায় আরও ঋণে।
পাওনাদারদের চিন্তায় খুবই মানসিক চাপে ছিলো।
এক মাস আগে বিদেশে কাজের মধ্যে হঠাৎ করেই স্ট্রোক করে।
হাসপাতালে নিতে নিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
যে ঘরটা দিতে গিয়ে জীবন দিলো, সেই ঘরটায় এক রাতও ঘুমাতে পারেনি। 😭
মাঝে মাঝে অন্যদের দেখাতে গিয়ে আমরা নিজের জীবনটাই চলে যায়।
তাও কিছু পরিবারের মানুষ প্রবাসীদের বলে — ওই ঘরের ছেলে পেরেছে, তুমি পারো না কেন?”
কথা ঠিক কিনা বলেন?😭
আল্লাহ উনাকে জান্নাত দান করুন।
আমিন। 🤲
#ওমানপ্রবাসী #ওমানেরখবর #সৌদিপ্রবাসী #সৌদি

0 Comments