গত কালই ছিল বাবুর শেষ বারের মতো বাড়ি থেকে আসা।
প্রতিদিন সকাল হলেই টমটম নিয়ে বেরিয়ে পড়তেন বাবু। ঘরে বৃদ্ধ বাবা রয়েছেন। বয়সের ভারে তেমন কাজকর্ম করতে পারেন না।
পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে একমাত্র উপার্জন করার হাতিয়ার ছিল এই অটোরিকশা-টি (টমটম)। সকাল হতেই যাত্রীদের নিয়ে ছুটে যেতেন বাবু। উপার্জিত অর্থ দিয়ে কোনোভাবে দিন কাটতো বাবুর পরিবারের। বাবু আর ফিরলো না!
গতকাল দাগনভূঞা উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে ম\\র্মান্তিক দুর্ঘ''টনায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে পিষ্ট হয় বাবু। বাবুর যে আর বাড়ি ফেরা হলো না। মাত্র ২০ বছরের যুবকের তাজা প্রাণ এক নিমিষেই শেষ হয়ে গেল। শেষ হয়ে গেলো সকল স্বপ্ন!
আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। (আমিন)
-সংগ্রহিত

0 Comments