Header Ads Widget

ঢাকায় এডিসি মাহফুজ্জামানকে নির্মম মারধর, শরীরে ১৭ সেলাই: গ্রেপ্তার ৫

 

ঢাকায় এডিসি মাহফুজ্জামানকে নির্মম মারধর, শরীরে ১৭ সেলাই: গ্রেপ্তার ৫


অপরাধ সংবাদ

রাজধানীর গুলশানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে নির্মমভাবে মারধর করা হয়েছে। মদ্যপ অবস্থায় একদল ব্যক্তির এই হামলায় গুরুতর আহত ওই কর্মকর্তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন। তারা সকলেই ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

মদ্যপ অবস্থায় পুলিশের ওপর হামলা

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি বার থেকে মদ্যপান করে বের হয়েছিলেন। পথে পুলিশের গাড়ির সঙ্গে তাদের গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষি হয়। এডিসি মাহফুজ্জামান ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। গাড়ি থামানোর পর সামনে ‘পুলিশ’ লোগো দেখে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে পড়েন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন।

বিজ্ঞাপন

একপর্যায়ে তারা ফোন করে আরও লোকজনকে ডেকে আনেন। ২০ থেকে ২২ জন মিলে অতর্কিতভাবে পুলিশ কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

তদন্ত অব্যাহত

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, "হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, তারা মূলত ব্যবসায়ী। ঘটনার সময় তারা প্রচণ্ড মদ্যপ অবস্থায় ছিলেন। পলাতক অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।"

Post a Comment

0 Comments