বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে দুই শ্রমিক আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পল্লী মঙ্গল সমিতির ডোবা জমিতে নির্মিত ভবনটির ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত ৫ শ্রমিকের মধ্যে দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ শ্রমিকের নাম আমিরুল ইসলাম।
ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

0 Comments