Header Ads Widget

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের রণক্ষেত্র: পুলিশসহ আহত ১৫, সেনাবাহিনী মোতায়েন

 

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের রণক্ষেত্র: পুলিশসহ আহত ১৫, সেনাবাহিনী মোতায়েন


নিজস্ব প্রতিবেদক, সিলেট | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট নগরীর তেমুখি পয়েন্টে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পথসভায় চেয়ারে বসা নিয়ে উত্তেজনার সূত্রপাত

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তেমুখি পয়েন্টে আয়োজিত একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও এবং চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এই বিবাদ ওই তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সংঘর্ষ চলাকালীন সময়ে উভয় পক্ষ একে অপরের ওপর দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জালালাবাদ থানার পুলিশ এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেই। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং আমরা কঠোর নজরদারি রাখছি।"

Post a Comment

0 Comments