Header Ads Widget

কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

 


মর্মান্তিক সংবাদ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।

নিহত তরুণের নাম মেহেদী হাসান শুভ খাঁন (২৫)। তিনি ওই এলাকার আব্দুল বারেক খানের ছেলে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত শুভ মাদকের টাকার জন্য পরিবারে অশান্তি ও ভাঙচুর করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
ঘটনার নেপথ্যে: শনিবার রাতে শুভ মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি আমুয়া বাজার থেকে একটি দা কিনে আনেন এবং বাবাকে হত্যার হুমকি দেন। পরে ভোর রাতে শুভ ঘুমিয়ে পড়লে ক্ষিপ্ত বাবা সেই দা দিয়েই তাকে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে কাঁঠালিয়া থানা-পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে গেছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, মাদকাসক্ত ছেলের অতিষ্ঠ আচরণের কারণেই বাবা এই চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

Post a Comment

0 Comments