Header Ads Widget

চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০

চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০

 


সিলেট প্রতিনিধি | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট নগরীর তেমুখি পয়েন্টে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। চেয়ারে বসাকে কেন্দ্র করে মধ্যরাতে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

কিশোরদের বাগবিতণ্ডা থেকে গ্রামবাসীর সংঘর্ষ

স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখি পয়েন্টে কুমারগাঁও ও সাহেবের গাঁওয়ের দুই দল কিশোরের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। উপস্থিত লোকজন বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা করে দিলেও ঘণ্টাখানেক পর উভয় পক্ষ আবারও তর্কে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে কিশোরদের পক্ষ নিয়ে কুমারগাঁও এলাকার বাসিন্দাদের সঙ্গে নাজিরের গাঁওয়ের লোকজন একাত্মতা প্রকাশ করলে সাহেবের গাঁওয়ের সঙ্গে চারুগাঁও এলাকার বাসিন্দারা যোগ দেন। এতে পরিস্থিতি ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ

সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর ফলে সিলেট–সুনামগঞ্জ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ দেড় ঘণ্টা পর সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিঞ্চনার দেবাশীষ দাস জানান, "খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।"

তিনি আরও যোগ করেন, সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বর্তমানে তেমুখি পয়েন্ট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিজ্ঞাপন

Post a Comment

0 Comments