Header Ads Widget

রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে আটকে হেনস্তা, জামায়াত নেতা অবরুদ্ধ

 


রংপুর সংবাদ

রংপুর-৪ আসনের জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আবু নাসের মো. শাহ মাহবুবার রহমানকে আটকে রেখে হেনস্তা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় এলাকাবাসীর সাথে জামায়াত-শিবির ও এনসিপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকাবাসী জামায়াতের ১নং ওয়ার্ডের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন
জাপা প্রার্থী মাহবুবার রহমান অভিযোগ করেন, তিনি একটি জানাজা শেষে ফেরার পথে লোকজনের সাথে কথা বলছিলেন। এ সময় এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে হেনস্তা করে এবং জোরপূর্বক তার গাড়ির চাবি কেড়ে নেয়।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, "সরেয়ারতলে উত্তেজনা তৈরি হওয়ায় আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জামায়াত নেতা মঞ্জুরুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

উল্লেখ্য, রংপুর-৪ আসনে জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবার রহমান ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা এবং এনসিপির আখতার হোসেনসহ আরও বেশ কয়েকজন প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments