Header Ads Widget

সরিষাবাড়ীতে এক নারীকে নিয়ে দুই স্বামীর টানাটানি, এলাকায় উত্তেজনা

 


অদ্ভূত ঘটনা

জামালপুরের সরিষাবাড়ীতে এক নারীকে নিজের স্ত্রী দাবি করে দুই যুবকের টানাটানি ও বাগবিতণ্ডার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনতা ওই দুই যুবক ও নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, চর পোগলদিঘা গ্রামের ব্যবসায়ী আতিকুল হাসান রাসেলের সাথে গাছপাড়া গ্রামের শারমিন আক্তারের বিয়ে হয়। রাসেল জানান, তিনি স্ত্রীকে পড়াশোনা করিয়ে প্যাথলজিস্ট হিসেবে গড়ে তুললেও শারমিন পরে লিয়াকত শিকদার নামের এক ব্যক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন
দুপক্ষের পাল্টাপাল্টি দাবি: আতিকুল হাসান রাসেলের দাবি, লিয়াকত শিকদার চুরির প্রলোভন দেখিয়ে শারমিনকে ভাগিয়ে নিয়েছেন। অন্যদিকে, হাসপাতাল মালিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা লিয়াকত শিকদার দাবি করেন, শারমিন তাঁর প্রথম স্বামী রাসেলকে ডিভোর্স দেওয়ার পরই তাঁকে বিয়ে করেছেন এবং আড়াই মাস ধরে তাঁরা একসাথেই বসবাস করছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে দুপক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লিয়াকত শিকদারের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। পরিস্থিতি বেগতিক দেখে জনতা তিনজনকে আটক করে পুলিশকে খবর দেয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া জানান, "এক নারীকে দুই যুবক স্ত্রী দাবি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা বর্তমানে তিনজনকে থানা হেফাজতে রেখেছি। নিকাহনামা ও তালাকনামার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আইনি প্রক্রিয়ায় ওই নারীকে তাঁর বৈধ স্বামীর কাছে সোপর্দ করা হবে।"

ঘটনাটি নিয়ে পুরো উপজেলা জুড়ে ব্যাপক হাস্যরসের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনি নথিপত্র হাতে না আসা পর্যন্ত শারমিনের আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা কাটছে না এলাকাবাসীর।

Post a Comment

0 Comments