নির্বাচনের ঠিক আগ মুহূর্তে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বড় ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অত্র আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে নগদ ২ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকা থেকে এই বিপুল পরিমাণ অর্থসহ গাড়িটি আটক করা হয়। নির্বাচনের সময় অবৈধ অর্থ লেনদেনের আশঙ্কায় সেনাবাহিনী গাড়িটিতে তল্লাশি চালিয়ে এই অর্থ উদ্ধার করে।
নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, প্রচারণার সময় এই পরিমাণ নগদ অর্থ সাথে রাখা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ নিয়ে এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং এই বিপুল অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


0 Comments