Header Ads Widget

বরিশালে এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর

 


নির্বাচনী সংবাদ

বরিশাল-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এই ঘটনা ঘটে।

নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, ভোটারদের মনোবল ভাঙার জন্য বিএনপির নেতাকর্মীরা মাধবপাশা এলাকায় তার 'ঈগল' প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

বিজ্ঞাপন
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, "সন্ত্রাসীরা কার্যালয় ভাঙচুর করেছে। তারা জনগণের রায়কে ভয় পায় বলেই এমন সহিংসতার পথ বেছে নিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।"

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "৭-৮টি মোটরসাইকেলে এসে কিছু লোক কার্যালয়ে থাকা ৫-৭টি চেয়ার এলোমেলো করেছে এবং লিফলেট ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।"

পুলিশ আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত শুধুমাত্র মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments