Header Ads Widget

বাবুগঞ্জে লক্ষ টাকা ও নির্বাচনি স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

সেনা অভিযান

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে নগদ ১ লাখ ২ হাজার টাকা ও লিফলেটসহ দুই বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন— হুমায়ুন গাজীএনায়েত কাজী। বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
ঘটনার বিবরণ: দুপুরে মাধবপাশা এলাকায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের থামিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। পরবর্তীতে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত লিফলেট ও স্লিপ উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামীকালকের ভোটকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অর্থ লেনদেন রোধে নিয়মিত টহল অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Post a Comment

0 Comments