Header Ads Widget

মুন্সীগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ৪

 


নির্বাচনী সহিংসতা

মুন্সীগঞ্জ-৩ আসনে সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পূর্ব রাকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থীর ৪ জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন— ইকবাল হোসেন (৩৮), মো. জয় (২৮), জুয়েল শেখ (৪০) ও আব্দুল জব্বার (৫৩)। এ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির মো. কামরুজ্জামান রতন এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন মো. মহিউদ্দিন।

বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত: আহত সমর্থকদের দাবি, প্রচারণার সময় শেষ হওয়ার পর বিএনপি সমর্থকরা মিছিল নিয়ে কেন্দ্রের সামনে এলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তবে বিএনপি নেতা জাকির হোসেন এই অভিযোগ অস্বীকার করে একে উভয় পক্ষের ধস্তাধস্তি বলে দাবি করেছেন।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশ মোতায়েন থাকায় অবস্থা স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সংঘর্ষে ৫-৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments