Header Ads Widget

কক্সবাজারে দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও এরদোয়ানপুত্রের গাড়িবহর

 


কক্সবাজারে দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও এরদোয়ানপুত্রের গাড়িবহর

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার শেষে ফেরার পথে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ভিআইপি প্রোটোকলে চলাচলরত গাড়িবহরের সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন।

বিজ্ঞাপন

ঘটনায় ওজিল বা প্রতিনিধি দলের কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ। উখিয়ার শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ওজিল-নেকমেতিনের গাড়িবহর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
পরিদর্শন কার্যক্রম: এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের ১১ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল। পরে সন্ধ্যায় তাঁরা রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশ নেন।
বিজ্ঞাপন

পুলিশ আরও জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বখ্যাত ফুটবল তারকার এমন সফরের মধ্যে এই দুর্ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

Post a Comment

0 Comments