Header Ads Widget

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-ছেলের

 

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-ছেলের


মর্মান্তিক সংবাদ

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই বছর বয়সী শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন— জান্নাত (৩৫) এবং তার দুই বছর বয়সী ছেলে জুনায়েদ

বিজ্ঞাপন

নিহত জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্বামী ও সন্তানসহ টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে তিনি সন্তানসহ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত জান্নাতের নানা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, "শুক্রবার রাতে স্বামীর সঙ্গে জান্নাতের প্রচণ্ড ঝগড়া হয় এবং স্বামী তাকে মারধর করেন। শনিবার সকালে জান্নাতকে শিশুসন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে স্বামী কাজে চলে যান। এরপরই সে অভিমানে ট্রেনের নিচে ঝাঁপ দেয়।"

ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে মা ও ছেলে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তদন্তেও পারিবারিক কলহের বিষয়টি উঠে এসেছে।

বিজ্ঞাপন

এসআই জিন্নাহ আরও জানান, পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জান্নাতকে সন্তানসহ বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। স্বামীর ওপর অভিমান করেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন।

পুলিশ মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments