চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের বরমায় ভোটের আগে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বরমা ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ দিদার (৩৫)। তিনি বরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চন্দনাইশ থানা পুলিশ জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় বর্তমানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0 Comments