নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
হান্নান মাসউদের অভিযোগ, বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালায়। হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালায়, লুটপাট করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য গোলাগুলি করে। এ ঘটনায় হান্নান মাসউদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
হান্নান মাসউদের বক্তব্য
তবে এই হামলার অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক দুদিন আগে এমন ঘটনা সাধারণ ভোটারদের মধ্যে ভীতি তৈরি করতে পারে।
প্রশাসনের ভূমিকা
বিষয়টি নিয়ে হাতিয়া থানা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

0 Comments