Header Ads Widget

৫ মিনিটের ব্যবধানে চু/রি হলো বৃদ্ধ আলতাফের ভ্যান, প্রতিবন্ধী সন্তানের ওষুধ জুটবে কীসে?

 


মানবিক সংবাদ

রংপুরের বদরগঞ্জে উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় রাস্তার পাশে বসে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ আলতাফ হোসেন (৬৫)। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বদরগঞ্জ উপজেলার নাগেরহাট বন্দরের জামে মসজিদ এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

আলতাফ হোসেন উপজেলার লোনিপাড়া ইউনিয়নের মহিদীপুর পলিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, বাজারে টমেটো কেনার জন্য ভ্যানটি রাস্তার পাশে রেখে মাত্র পাঁচ মিনিটের জন্য ভেতরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তাঁর ভ্যানটি আর নেই। সম্বল হারিয়ে তিনি উপস্থিত লোকজনের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

বিজ্ঞাপন
"এই ভ্যানটিই ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ভ্যান চালিয়ে যা আয় হতো, তা দিয়ে কোনোমতে আমাদের সংসার চলত। আমার একটি প্রতিবন্ধী ছেলে আছে, যার খাওয়া-দাওয়া আর ওষুধের খরচ চলত এই ভ্যানের আয়েই। এখন আমরা না খেয়ে মরব।" — বিলাপ করতে করতে বলছিলেন আলতাফ হোসেন।

চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার হবে কি না বা কীভাবে ফিরে পাবেন, তা নিয়ে অন্ধকার দেখছেন এই বৃদ্ধ। তাঁর এই আহাজারিতে বাজারের লোকজনের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। অনেকেই এই বয়সে তাঁর এমন দুর্দশা দেখে সমবেদনা জানিয়েছেন।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে অভিযোগ পেলে ভ্যানটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অসহায় আলতাফ হোসেনের সম্বলটি ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Post a Comment

0 Comments