দীর্ঘ ২৫ বছর নিখোঁজ থাকার পর অবশেষে নিজ গ্রামে ফিরেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাদিয়ারছড়া গ্রামের মো. রেজাউল ইসলাম। ২০০১ সালে নিখোঁজ হওয়া সেই টগবগে যুবক যখন প্রৌঢ়ত্ব ছুঁইছুঁই অবস্থায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাড়ির মাটিতে পা রাখেন, তখন পুরো এলাকায় এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রেজাউল উপজেলার বাদিয়ারছড়া গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে। আড়াই দশক পর প্রিয়জনকে ফিরে পেয়ে পরিবার ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিন সন্ধান না পেয়ে পরিবার আশা ছেড়ে দিলেও রেজাউলের আকস্মিক প্রত্যাবর্তন সবাইকে অবাক করে দিয়েছে।
সম্প্রতি সুযোগ বুঝে খামার থেকে পালিয়ে আসতে সক্ষম হন রেজাউল। সীমান্ত এলাকায় পৌঁছে বিএসএফ সদস্যদের কাছে নিজের করুণ কাহিনি তুলে ধরেন। তাঁর বন্দিদশার কথা শুনে বিএসএফ সদস্যরা মানবিক হয়ে ওঠেন এবং আইনি জটিলতা এড়িয়ে তাঁকে বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করে দেন।
হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে মা-বাবার চোখে এখন আনন্দের অশ্রু। পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা রেজাউলকে এক নজর দেখতে তাঁদের বাড়িতে ভিড় জমাচ্ছেন। রাজারহাটের এই ঘটনাটি এখন জেলাজুড়ে টক অব দ্য টাউন।

0 Comments