সীমান্ত উপজেলা টেকনাফে জামায়াতে ইসলামীর 'দাঁড়িপাল্লা' প্রতীকের প্রার্থীর একটি অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া মাঠে এ ঘটনা ঘটে। এতে অফিসের আংশিক ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অফিসের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আলোচনা শেষে নেতা-কর্মীরা চলে যান। এরপর কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। সকালে বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
অগ্নিসংযোগের ঘটনার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। উপস্থিত বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন নাশকতামূলক কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

0 Comments