গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নির্বাচনী প্রচার মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাকবিতণ্ডা থেকে রণক্ষেত্র সালদৈ বাজার
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের একটি নির্বাচনী মিছিল সালদৈ বাজারে প্রবেশ করলে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা ধাওয়া-পাল্টাধাওয়ার মাধ্যমে বড় সংঘর্ষে রূপ নেয়।
আহতদের পরিচয়
বিএনপি নেতা: ঘাগটিয়া ইউনিয়নের নেতা লাল মিয়া এবং ছাত্রদল নেতা মো. রাজীব।
পাল্টাপাল্টি অভিযোগ
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান অভিযোগ করেন, "নেতাকর্মীরা অফিসে সাংগঠনিক কাজ করার সময় জামায়াতের মিছিল হঠাৎ ঢুকে হামলা চালায়।"
অন্যদিকে জামায়াত প্রার্থী সালাহউদ্দিন আইউবী দাবি করেন, "শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।"
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0 Comments