Header Ads Widget

ফেসবুকে ক্রেয়ন ড্রয়িং ট্রেন্ড: AI দিয়ে নিজের প্রোফাইলকে দিন অসাধারণ লুক!

ফেসবুক প্রোফাইলে ‘ক্রেয়ন ড্রয়িং’ ট্রেন্ড: কিভাবে এআই দিয়ে তৈরি করবেন?

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সবথেকে জনপ্রিয় ট্রেন্ড হলো নিজের প্রোফাইলকে শিশুর আঁকা ক্রেয়ন বা মোম পেনসিল ছবির মতো করে সাজানো। আপনিও চাইলে খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজকে এই নস্টালজিক লুক দিতে পারেন।

কিভাবে এই ছবি তৈরি করবেন? (ধাপসমূহ)

ধাপ ১: প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের একটি পরিষ্কার স্ক্রিনশট নিন।

ধাপ ২: আপনার ফোনে থাকা ChatGPT অ্যাপ বা ব্রাউজারে chatgpt.com এ যান। (আপনি চাইলে Microsoft Designer বা Bing AI ও ব্যবহার করতে পারেন)।

ধাপ ৩: চ্যাট বক্সের পাশে থাকা ইমেজ আপলোড আইকনে ক্লিক করে আপনার স্ক্রিনশটটি সিলেক্ট করুন।

ধাপ ৪: ছবি আপলোড হয়ে গেলে নিচে দেওয়া প্রম্পটগুলোর মধ্যে যেকোনো একটি কপি করে পেস্ট করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। AI আপনাকে আপনার কাঙ্ক্ষিত ক্রেয়ন ড্রয়িং ছবিটি তৈরি করে দেবে!

ব্যাবহার করার জন্য ৩টি আকর্ষণীয় প্রম্পট:

১. শিশুর হাতের আঁকা একদম রিয়েল স্টাইল

"Recreate the attached profile screenshot in a very simple 2D crayon drawing style. All text must be rewritten in wobbly, uneven, handwritten letters as if a 10-year-old wrote them with a pen. Use bright wax-pencil colors on a plain white paper background."

২. কালারফুল এবং কিউট ডডল স্টাইল

"Transform this image into a cute 3D crayon art. The text should be slightly tilted and handwritten. Surround the profile with colorful flowers, candies, and a smiling sun to give it a playful vibe."

৩. মিক্সড মিডিয়া (পেনসিল ও ক্রেয়ন)

"Redraw this screenshot as a childhood doodle using a mix of crayon and pencil textures. The text should look like messy handwriting. Add cute paper planes and tiny hearts around the profile."

নোট: আপনার পছন্দের ওপর ভিত্তি করে প্রম্পটের শেষে "Add more stars" বা "Use blue theme" লিখে কাস্টমাইজ করতে পারেন।

আরও দারুণ সব টিপস এবং নিউজ পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।

Post a Comment

1 Comments