Header Ads Widget

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে*টে দিলেন স্ত্রী

নিউজ পোর্টাল

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ওই নারীকে আটকে রেখে পরে পুলিশের হাতে সোপর্দ করেছে। গুরুতর আহত অবস্থায় আহত স্বামীকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ ২৯ জুন সোমবার সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন ক্লিক করুন 👇

আহত হানিফ শেখ (২২) পেশায় একজন কসমেটিক ব্যবসায়ী। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের রফিক শেখের পুত্র। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া আক্তার (২০) একই উপজেলার হামীরদী ইউনিয়নের মহেশ্বরী পানাডুবি গ্রামের নুরুল ইসলাম সরদারের কন্যা।

তারা স্বামী-স্ত্রী হোগলাডাঙ্গী সদরদীতে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়সুত্রে জানা যায়, গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র (ব্লেট) দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী। হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

বিজ্ঞাপন ক্লিক করুন 👇

घटनाর পর অভিযুক্ত সুমাইয়া আক্তারকে স্থানীয়দের সহায়তায় পুলিশ আটক করে।

বিজ্ঞাপন ক্লিক করুন 👇

উক্ত ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন কে জানান,, জরুরী সেবার হটলাইন নাম্বার ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থল থেকে স্থানীয়দের সহায়তায় ওই মহিলাকে আটক করেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments