Header Ads Widget

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক

 


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ ৪৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, দীর্ঘ সাড়ে চার দশক ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তারের পর ইতিমধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঠিক কোথা থেকে এবং কীভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: প্রবাস টাইম 

Post a Comment

0 Comments